উত্তরদিনাজপুর

দুর্ঘটনায় গুরুতর আহত দুই ছাত্রী, বঞ্চিত রইল মাধ্যমিক পরীক্ষায়

জানা যায়, আহত ওই দুই ছাত্রীর নাম নিখাত খাতুন ও রোজি বেগম। তারা দুজনেই এস.বি.টোলা হাইস্কুলের ছাত্রী। তাঁদের পরীক্ষা কেন্দ্র ছিল রামকৃষ্ণপুর হাই স্কুল। উল্লেখ্য মঙ্গলবার রামকৃষ্ণপুর হাই স্কুল পরীক্ষা কেন্দ্র থেকে পরীক্ষা দিয়ে অটোতে করে বাড়ি ফিরছিল। ফেরার পথে অসুরাগরের কাছে ৩১ নং জাতীয় সড়কে অটোটি নিয়ন্ত্রন হারিয়ে পাল্টি খায়। এতে ৬ জন মাধ্যমিক পরীক্ষার্থী গুরত্বর জখম হয়। রাতেই তাদের ইসলামপুর মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বুধবার চারজন সুস্থ হলে প্রশাসন তাঁদেরকে রীতিমত পরীক্ষা কেন্দ্রে পৌছে দেয় এবং পরীক্ষায় বসার প্রয়োজনীয় ব্যাবস্থা করে। বাকি দুজন নিখাত খাতুন ও রোজি বেগমের অবস্থা গুরুত্বর হওয়ায় এখনো তাদের চিকিৎসা চলছে ইসলামপুর মহকুমা হাসপাতালে।

        নিখাত খাতুনের দাদা মহঃ নওরাজ জানান, মঙ্গলবার পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে দূর্ঘটনা ঘটে। এতে ছয়জন আহত হয়। চার জন সুস্থ হলে প্রশাসন তাদের পরীক্ষায়য় বসার ব্যাবস্থা করে। যদিও নিখাত খাতুন ও রোজি বেগমের অবস্থা ভালো না থাকায় পরীক্ষা দিতে পারেনি।

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে